সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

চীন থেকে দুইটি সাবমেরিন পেলো বাংলাদেশ

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
চীন থেকে দুইটি সাবমেরিন পেলো বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দুইটি সাবমেরিন বা ডুবোজাহাজ পেয়েছে বাংলাদেশ।

 

এই প্রথম বাংলাদেশ নৌবাহিনীতে সাবমেরিন যোগ হতে যাচ্ছে। আগামী বছরের শুরুর দিকে নৌবাহিনীতে এই সাবমেরিন যোগ হবে।

 

আন্তঃ বাহিনী জনসংযোগ বিভাগের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার চীনের দায়ান প্রদেশের লিয়াওনান শীপইয়ার্ডে বাংলাদেশের হাতে সাবমেরিন দুইটি তুলে দেয় চীনের সরকার।

 

আগামী বছরের শুরুতে এই সাবমেরিন দুইটি ‘বানৌজা নবযাত্রা’ এবং ‘বানৌজা জয়যাত্রা’ নামে বাংলাদেশ নৌবাহিনীর বহনে যুক্ত হবে।

 

বাংলাদেশের নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদের কাছে সাবমেরিন দুইটি হস্তান্তর করেন চীনের কর্মকর্তা রিয়ার এডমিরাল লিউ জিঝু।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর জন্য তৈরি করা ০৩৫ জি ক্লাসের এই কনভেনশনাল সাবমেরিন দুইটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, যার প্রতিটি দৈর্ঘ্যে ৭৬ মিটার এবং প্রস্থে ৭.৬ মিটার। এগুলো টর্পেডো এবং মাইন দ্বারা সু-সজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিন আক্রমণ করতে সক্ষম।

 

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবমেরিন দুইটি গ্রহণ করে নৌবাহিনী প্রধান নিজামউদ্দিন বলেছেন, চীন থেকে দুইটি সাবমেরিন সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক শক্তি হিসাবে যাত্রা শুরু করলো।

সূত্র: বিবিসি বাংলা