সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

চীনের বাধায় পণ্ড সফরে অবশেষে যেতে পেরেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক২ মে ২০২৬১ মিনিট পড়া
চীনের বাধায় পণ্ড সফরে অবশেষে যেতে পেরেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার দেশ এসওয়াতিনি পৌঁছেছে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। শনিবার (২ মে) রাজতন্ত্র দ্বারা পরিচালিত দেশটিতে পৌঁছেছেন বলে জানিয়েছে তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছেন, অবশেষে দক্ষিণ আফ্রিকার এসওয়াতিনিতে পৌঁছেছি এবং পূর্বের সফর জোরপূর্বক বাতিলে চীনই দায়ী ছিল।

লাই আগে কোনো ঘোষণা না দিয়েই একটি ফেসবুক পোস্টে এই মন্তব্যটি করেন।

এর আগে গেল এপ্রিলে লাইয়ের সরকারের বিরুদ্ধে চীনের এমন অপচেষ্টায় অভিযুক্ত করা হয়। যেখানে তিনটি আফ্রিকান রাষ্ট্রকে প্রেসিডেন্টের আকাশসীমা ব্যবহারের অনুমতি আটকে দিতে চাপ দিয়েছে পরমাণু শক্তিধর দেশটি।
উল্লেখ, এসওয়াতিনি আফ্রিকায় তাইওয়ানের একমাত্র কূটনৈতিক মিত্র। দেশটির পুরোনো নাম ছিল সোয়াজিল্যান্ড।

বর্তমানে বিশ্বে মাত্র ১২টি দেশ তাইওয়ানকে স্বীকৃতি দেয়। এর বেশির ভাগই লাতিন আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত ছোট দেশ।

 

সূত্র: কালের কণ্ঠ