সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

চিরনিদ্রায় শায়িত হলেন সৈয়দ আশরাফ

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
চিরনিদ্রায় শায়িত হলেন সৈয়দ আশরাফ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

রোববার বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দ আশরাফের প্রথম জানাজা ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এরপর ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মাঠে তৃতীয় জানাজা শেষে তার লাশ হেলিকপ্টারে করে ফের ঢাকায় আনা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সৈয়দ আশরাফ। তিনি ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় তার লাশ দেশে আনা হয়।