সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

চিকিৎসা বিষয়ে খালেদা জিয়ার রিটের আদেশ দুপুরে

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০১৮২ মিনিট পড়া
চিকিৎসা বিষয়ে খালেদা জিয়ার রিটের আদেশ দুপুরে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে কারাগারে পাঠানোর বৈধতা নিয়ে রিটের আদেশের জন্য আজ সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

খালেদা জিয়ার সম্পূরক আবেদনের ওপর শুনানি নিয়ে রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের দিন নির্ধারণ করেন। আজ দুপুরে এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, নওশাদ জমির ও অ্যাডভোকেট মো. ফারুক হোসেন প্রমুখ।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। অ্যাডভোকেট মো. ফারুক হোসেন বলেন, রোববার আদেশের জন্য দিন নির্ধারণ করেছিলেন হাইকোর্ট। কিন্তু খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী কিছু সম্পূরক নথির ওপর শুনানি করায় আদেশের দিন পিছিয়ে সোমবার ধার্য করেন আদালত।

গত ১১ নভেম্বর খালেদা জিয়ার পক্ষে আইনজীবী নওশাদ জমির খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কারাগারে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, কারা কর্তৃপক্ষ, বিএসএমএমইউ কর্তৃপক্ষসহ ৯ জনকে রিটে বিবাদী করা হয়।

এর আগে ৪ অক্টোবর বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসেবা দিতে নির্দেশনা চেয়ে এর আগে খালেদা জিয়ার করা রিট আবেদনটি নিষ্পত্তি করে কিছু নির্দেশনা ও পর্যবেক্ষণসহ আদেশ দেন হাইকোর্ট।

হাইকোর্টের আদেশের পর চিকিৎসার জন্য ৬ অক্টোবর তাকে বিএসএমএমইউতে নেয়া হয়। এর পর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

তবে প্রায় এক মাস চিকিৎসার পর ৮ নভেম্বর বিএসএমএমইউ থেকে তাকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে ফিরিয়ে নেয়া হয়। এখন তিনি কারাগারে রয়েছেন।