সিল্কসিটিনিউজ ডেস্ক :
অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেতা হাসান মাসুদ। সোমবার রাতে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, অভিনেতা ইস্কেমিক স্ট্রোক করেছেন। সঙ্গে মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে তাঁর।
এ ধরনের গুরুতর অবস্থায় রোগীকে ৪৮ থেকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখতে হয়। হাসান মাসুদও রয়েছেন পর্যবেক্ষণে। এরপর তাঁর সার্বিক অবস্থা ও চিকিৎসা বিষয়ে স্পষ্টভাবে জানাতে পারবেন চিকিৎসকরা। প্রসঙ্গত, হাসান মাসুদ একসময় টিভি পর্দার বেশ জনপ্রিয় অভিনেতা ছিলেন।

অনেক দিন ধরে তাঁকে অভিনয়ে পাওয়া যায় না।









