সিল্কসিটিনিউজ ডেস্ক:
আমাদের প্রতিদিনের খাবারে ভাতের সাথে সবজি না হলে কি চলে ? কিন্তু সবজি খেতে আমাদের অনেকের রয়েছে অনিহা । আমাদের দেশে সহজলভ্য ও সুলভ মূল্যে পাওয়া যায় এমন একটি সবজি হচ্ছে মিষ্টি কুমড়া । কম বেশি সবাই পছন্দ করে এটি। আর সঙ্গে যদি থাকে চিংড়ি তাহলে তো কথাই নাই। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ- শুনলে জিহ্বায় জল এসে যায় ।

উপকরণ :
১. মিষ্টি কুমড়া ২৫০ গ্রাম,
২. চিংড়ি ২০০ গ্রাম,
৩. পেঁয়াজ কুচি ১ কাপ,
৪. হলুদের ও মরিচ গুড়া ১/২ চা-চামচ,
৫. মরিচের গুড়া ১ চা-চামচ,
৬. জিরা গুড়া ১ চা-চামচ,
৭. রসুন বাটা ১ চা- চামুচ,
৮. লবণ পরিমাণমতো,
৯. কাঁচা মরিচ ফালি ৫টি।
প্রস্তুত প্রণালী :
- মিষ্টি কুমড়া ছোট ছোট করে টুকরো করে নিন ।
- এবার পাত্রে তেল দিন , তেলের মধ্যে চিংড়ি ভেজে নিন ।
- পেঁয়াজ হাল্কা ভেজে নিন ।
- ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়া , মরিচ গুঁড়া , জিরা গুঁড়া ও রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন ।
- কষা হয়ে গেলে মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে কষিয়ে ২ কাপ পানি দিন ।
- রান্না মোটামুটি হয়ে এলে কাঁচা মরিচ ফালি দিয়ে ঢেকে দিন ।
- রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন ।
সূত্র: অনলাইন









