সদ্য প্রকাশিত
মঞ্জুর গাড়িতে অ#গ্নি#সং#যোগের ঘটনায় রিজভীর নি#ন্দা ও প্রতি#বাদ চরমোনাই পীরের সেই বক্তব্যের ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে ৬২টি গাছ রোপণ করল যুবদল দেশ থেকে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি : রিজভী ভূমিমন্ত্রীর বাড়ির এলাকায় পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার রাসিকের সাবেক কাউন্সিলর হুতিদের হামলার শঙ্কা সৌদি আরবে দুই দিনে ১৫ বার জরুরি সতর্কতা জারি সোনার দামে রেকর্ড পতন, ২৪ ঘণ্টায় ভরিতে কমল ১০ হাজার ৯৬৪ টাকা মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি ঘূর্ণিঝড় আকভান: শনিবারও বৃষ্টির আভাস
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৩ কেজি হেরোইন উদ্ধার

নিউজ ডেস্ক২৮ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৩ কেজি হেরোইন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
চাাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে পাচার করে আনার সময় ৩ কেজি ২০০ গ্রাম হেরোইন আটক করেছে বিজিবি। শনিবার রাত পৌনে নয়টার দিকে হেরোইন গুলো উদ্ধার করা হয়।

 

  • এ ঘটনায় হেরোইনের দুই মালিক গোদাগাড়ীর মাদারপুর এলাকার মুজিবুর রহমানের ছেলে টিপু মিয়া (৩০) ও চাঁপাইনবাবগঞ্জের কোদালকাঠি এলাকার তাহসানের ছেলে শফিকুল ইসলাম (৪৫) পলাতক রয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বকচর পোষ্টের একটি বিশেষ টহলদল কমান্ডার নায়েব সুবেদার রেজাউল করিমের নেতৃত্বে চর রাণীনগর কবরস্থান এলাকায় অভিযান চালায়।

 

এসময় ফেলে রেখে যাওয়া ৩ কেজি ২০০ গ্রাম ভারতীয় হেরোইন আটক করা হয়। আটককৃত হেরোইনের আনুমানিক ৬৪ লাখ টাকা।

 

তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে হেরোইন ফেলে পালিয়ে যায় এর মালিক টিপু মিয়া ও শফিকুল ইসলাম। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

স/আর