সদ্য প্রকাশিত
রাজশাহী

চারঘাট নিমপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আটক

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
চারঘাট নিমপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর চারঘাটে জঙ্গী সম্পৃক্ততার অভিযোগে নিমপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মিজানুর রহমানকে আটক করেছে চারঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে নন্দনগাছী বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারন চন্দ্র বর্মন তাকে আটক করেন।

 

আটককৃত মিজানুর রহমান উপজেলার নিমপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি এবং ইউনিয়নের সাবেক সদস্য।

 

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারন চন্দ্র বর্মন সিল্কসিটি নিউজকে বলেন, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান দীর্ঘদিন ধরে গোপনে বিভিন্ন এলাকার সহজ সরল মেয়েদের জঙ্গী সংগঠনের সাথে জরিত করছেন। এর সাথে কেবল স্কুল কলেজ পড়ুয়া দরিদ্র মেয়েদের টার্গেট করেন মিজানুর।

 

তিনি আরও বলেন, গত কয়েক মাস আগে  উপজেলার শলুয়া ইউনিয়ন এর হলিদাগাছি জাগীরপাড়া গ্রামের কলেজ পড়ুয়া মেয়ে নিপাকে বিপুল পরিমানের জিহাদী বই, লিফলেট এবং বিভিন্ন সামগ্রীসহ পুলিশ আটক করে।

 

নিপাকে আটক করার পর থেকে মিজানুর নিজেকে আত্মগোপন করে। মিজানুরকে আটক করতে দীর্ঘদিন ধরে পুলিশ তৎপর ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

 

এ ব্যাপারে মিজানুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি জানান।

স/অ