সদ্য প্রকাশিত
শেখ হাসিনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী খবরের সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে রয়টার্স এক্সক্লুসিভ ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের
রাজশাহী

চারঘাটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
চারঘাটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাটে আবদুল গাফ্ফার (২৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার  দুপুরে চারঘাট উপজেলার মুক্তারপুর এলাকা থেকে তাল লাশ উদ্ধার করা হয়।

পরে তার লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি পুঠিয়া উপজেলার দৌমাদিয়া গ্রামের আবদুল হামিদের ছেলে। এটি আত্মহত্যা না হত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।

রাজশাহীর চারঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আখের আলী জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। তার পরেও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হবে মরদেহটি ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহতের মা মাজেদা বেগম পুলিশকে জানিয়েছেন রোববার সকালে চারঘাটে বোনের বাড়ি যাচ্ছেন বলে বের হন তার ছেলে  আবদুল গাফ্ফার। পরে আজ খবর পান গাফ্ফার আম গাছের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেছেন। বর্তমানে এই ব্যাপারে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে।
স/শ