সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

চাটখিলে শীর্ষসন্ত্রাসী বিপ্লব গ্রেফতার

নিউজ ডেস্ক৭ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাটখিলে শীর্ষসন্ত্রাসী বিপ্লব গ্রেফতার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নোয়াখালীর চাটখিল উপজেলার শীর্ষসন্ত্রাসী বিপ্লব প্রকাশ জাকির হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সাহাপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বিপ্লব ১নং সাহাপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের আবদুল সাত্তারের ছেলে।

 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিপ্লব এলাকার শীর্ষসন্ত্রাসী। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি সহ ৪টি মামলা রয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

সূত্র: বাংলা নিউজ