সদ্য প্রকাশিত
শেখ হাসিনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী খবরের সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে রয়টার্স এক্সক্লুসিভ ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের
রাজশাহী

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি:
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন পালন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ রাজশাহী বিভাগীয় শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, যখন আমাদের গড় আয়ু ৫০ ছিল তখন চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ ছিল, বর্তমানে গড় আয়ু ৭১-এ দাঁড়িয়েছে। কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হয়নি। এছাড়া সেশনজটের কারণে পড়ালেখা শেষ করতেই শিক্ষার্থীদের ২৬-২৭ বছর লেগে যায়। তাই সার্বিক বিষয় বিবেচনা করে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো উচিত। বক্তারা যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, কাতারসহ বিভিন্ন দেশের উদাহরণ টেনে ৩৫ বছরকে সময়ের দাবি উল্লেখ করে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার, সাধারণ ছাত্র পরিষদ রাবি শাখার সভাপতি এলিন সাইদ উর রহমান, সাধারণ সম্পাদক শামীম হোসেন, মুনিরা আক্তার ঊষা, মাহবুব আলম, অসিত কুমার চন্দ্র, মোশররফ হোসেন, লাকি প্রমুখ।

 

স/আ