সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

নিউজ ডেস্ক১৭ জুন ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে নিজস্ব কার্যালয়ে কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।
২০১৭-১৯ মেয়াদে কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এমরান ফারুক মাসুম (বিটিভি ও আরটিভি)। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম রঞ্জু (চ্যানেল আই)।
এছাড়া পাঁচ সদস্যর নির্বাহী কমিটিতে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন রফিকুল আলম (বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টেলিভিশন)। সাধারণ সভার মাধ্যমে সকল পদেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচন সম্পন্ন হয়।
সভায় জেলা প্রেসক্লাবের তের সদস্যের সকলেই উপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালনা করেন প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মোহা. জোনাব আলী। ৩০ জুন’১৭ পর্যন্ত বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ রয়েছে। নতুন কমিটি আগামী ১ জুলাই ২০১৭ থেকে দায়িত্ব গ্রহণ করবে।
স/শ