সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুই জনের মৃত্যু

নিউজ ডেস্ক২০ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুই জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর নয়রশিয়া গ্রামে বজ্রপাতে দুই জন নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন-জহুরপুর নয়রশিয়া গ্রামের আবদুস সামাদের ছেলে ওহেদুল ইসলাম (৪৫) ও একই গ্রামের ফটিকের ছেলে রাকিব উদ্দিন (২২)।

 

নারায়রপুর ইউয়িন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন হোদা সিল্কসিটি নিউজকে জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে পদ্মানদীতে তারা মাছ নৌকায় মাছ ধরছিল। এসময় হঠাৎ করে বজ্রপাত ঘটলে নৌকার উপরে তারা মারা যান।

স/আর