সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

চলন্ত বাসে উঠে যাত্রীকে গুলি, ব্যাগ ছিনতাই

নিউজ ডেস্ক৪ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
চলন্ত বাসে উঠে যাত্রীকে গুলি, ব্যাগ ছিনতাই

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চলন্ত বাসে উঠে শহীদুল ইসলাম (৩০) নামের এক যাত্রীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় শহীদুলের হাতে থাকা নাটবল্টু ভর্তি একটি ব্যাগ ছিনিয়ে হামলাকারীরা বাস থেকে নেমে যায়। আহত ওই যাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকেলে সাড়ে তিনটার দিকে রাজধানীর শ্যামলী এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

শহীদুল মধ্য বাড্ডা লিংক রোডের একটি ফার্নিচারের দোকানের কর্মচারী। তিনি বাড্ডার গুদারাঘাট এলাকায় থাকেন।

শহীদুলের দোকান মালিক আবুল বাশার জানান, দোকানের কাজে শহীদুল সকালে সাভার যান। সাভার থেকে বৈশাখী পরিবহনের একটি বাসে করে বিকেলে মধ্য বাড্ডার দোকানে ফিরছিলেন। বাসটি বেলা সাড়ে তিনটার দিকে শ্যামলী থেকে আগারগাঁওয়ের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই আরোহী বাসটিতে উঠে শহীদুলের কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা শহীদুলের ডান হাতে একটি গুলি করে ব্যাগটি নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।