সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

‘চলতে থাকুক মেসি নির্ভরতা’

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
‘চলতে থাকুক মেসি নির্ভরতা’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মেসির গোলে অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠ থেকে জিতে ফিরেছে বার্সেলোনা। আরও একবার তিনি বাঁচিয়ে দিয়েছেন কাতালান ক্লাবটিতে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের ওপর এই নির্ভরশীলতা আরও অনেক বছর যেন থাকে, সেটাই চান কোচ লুই এনরিকে।

অ্যাতলেতিকোর মাঠ থেকে হেরে কিংবা ড্র করে ফিরলে লিগ শিরোপা দৌড়ে অনেকটা পিছিয়ে পড়তো বার্সেলোনা। এখনও তারা এক ম্যাচ কম খেলা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে আছেন ১ পয়েন্টে। অ্যাতলেতিকোর বিপক্ষে হারলে ব্যবধানটা বাড়তো আরও। মেসি সেটা হতে দেননি, ড্র হতে যাওয়া ম্যাচ থেকে পুরো ৩ পয়েন্ট এনে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাতে আবারও প্রমাণ করলেন বার্সেলোনা তার ওপর কতটা নির্ভরশীল। কোচ এনরিকে অবশ্য মেসির ওপর এই নির্ভশীলতা চালিয়ে যেতে চান, মঙ্গলবার সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেছেন, ‘এটা খুবই অযৌক্তিক ও শিশুসুলভ ব্যাপার হবে যদি আমরা বিশ্বের সেরা খেলোয়াড়ের ওপর নির্ভর না করি। আশা করছি (মেসিনির্ভরশীলতা) সামনের বছরগুলোতেও সচল থাকবে।’

 

এই প্রথমবার যে এনরিকে এমনটা বললেন তা নয়, এর আগেও বারকয়েক বলেছেন তার দলের মেসি-নির্ভরতার কথা। তা ছাড়া বার্সেলোনার সিনিয়র খেলোয়াড়-আন্দ্রেস ইনিয়েস্তা, হাভিয়ের মাসচেরানো, সের্হিয়ো বুশকেৎসের মতো খেলোয়াড়রাও স্বীকার করেছেন তাদের মেসির ওপর নির্ভর করার বিষয়টি।

সূত্র: বাংলা ট্রিবিউন