ছবিঘর

চলচ্চিত্র স্বপ্নের পৃথিবী

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অভিনয়ে সালমান শাহ, শাবনূর, ববিতা, রাজীব। পরিচালনা বাদল খন্দকার। সকাল ১০টা ১০ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : অত্যাচারী জমিদার রায়হান চৌধুরীর ছেলে মাসুম।

অল্প বয়সেই পিতার অপকর্মে বাধা হয়ে দাঁড়ায়। বিয়ের রাতে স্বামীর বাড়ি যাওয়ার বদলে এলাকার নববধূদের যেতে হয় জমিদারের খাসমহলে। নববধূ সুলতানাকে বাবার হাত থেকে রক্ষা করে মাসুম। ছেলেকে বিলেতে পাঠিয়ে দেওয়া হলো।

পড়াশোনা শেষে দেশে ফিরে মাসুম যোগ দেয় অত্যাচারিত মানুষের সঙ্গে। মাসুম প্রেমে পড়ে নূরীর। সুলতানা ও নূরীকে সঙ্গে নিয়ে বাবার বিরুদ্ধে লড়াইয়ে নামে মাসুম।