সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

চব্বিশের আন্দোলনকে ব্র্যান্ডিংয়ের চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

নিউজ ডেস্ক২৯ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া
চব্বিশের আন্দোলনকে ব্র্যান্ডিংয়ের চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘চব্বিশের আন্দোলনকে কেউ র্ব্যান্ডিংয়ের চেষ্টা করবেন না। হাসিনা অহংকার করত, তার পতন হয়ে গেছে।’

তিনি বলেন, ‘সুতরাং এমন কথা না বলাই ভালো, যেটা আল্লাহ তা’য়ালা পছন্দ করবেন না, দেশের মানুষ পছন্দ করবে না।’

আজ রবিবার রাজধানীর নয়াপল্টনে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই সভার আয়োজন করে।
এ সময় মির্জা আব্বাস বলেন, ‘জাতির ভেতর দয়া করে বিভক্তি আনবেন না। এত কষ্টের অর্জন হাসিনার পতন। সেই কষ্টের অর্জনকে, কয়েকজন লোকের কথা শুনে জাতিকে বিরক্ত করবেন না।

সংবিধান পুনর্লিখন সম্পর্কে তিনি বলেন, ‘সংবিধান লেখা হয়েছিল একাত্তরের শহীদের বিনিময়ে। স্বাধীনতার পর থেকে এই সংবিধান চলে আসছে। যারা এই সংবিধান অপব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তাই বলে মাথার ব্যথা হলে মাথা কেটে ফেলতে হয় না।

ব্যবস্থা নেন, আমরা আছি সঙ্গে।’
তিনি বলেন, ‘খামাখা বিদ্রোহ হচ্ছে না, কেউ না কেউ উসকানি দিচ্ছে। তারা সচিবালয়েই বসে আছেন। তারা উপদেষ্টাদের আশপাশেই আছেন। তাদের সবাইকে আমরা চিনি।

সূত্র: কালের কণ্ঠ