সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হলে আমরা কি আমলকী চুষব : রিজভী

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হলে আমরা কি আমলকী চুষব : রিজভী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন, তা এ দেশের মানুষ জানে, ভারতের সম্পর্ক শুধু হাসিনার সঙ্গে।

তিনি বলেন, ‘ভারত আমাদের চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করছে, চট্টগ্রাম নিয়ে কোনো ষড়যন্ত্র হলে আমরা কি আমলকী চুষব? আমরাও বলব বাংলা-বিহার-উড়িষ্যা আমাদের।’

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজশাহী নগরীর ভুবনমোহন পার্কে ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য ক্রয়ে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আমরা নিজের পায়ের ওপর দাঁড়াব, ভারতীয় কাপড় নেব না।

আমাদের বিখ্যাত রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের শাড়ি, কুমারখালীর লুঙ্গি-গামছা, পাবনা-সিরাজগঞ্জের তাঁতের শাড়ি, সব আছে। ভারতীয় পণ্য এ জন্যই বর্জন করছি যে, তারা এই দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করেনি। তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সঙ্গে।’
তিনি বলেন, ‘ভারত সব সময় মনে করে বাংলাদেশ তাদের তাঁবেদার হয়ে থাকবে।

এই কারণেই তারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয়পাত্র মনে করে। শেখ হাসিনা এখন যেহেতু পালিয়ে গেছে, এই মনোকষ্টে ভারতের শাসকগোষ্ঠী মন খারাপ করে বসে আছে। এ জন্য অপতথ্য-অপপ্রচার তারা চালাচ্ছেন। এটি করে কোনো লাভ হবে না।

তিনি আরো বলেন, ‘পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। তারা তার কথায় বিদ্যুৎ দেবে না বলে হুমকি দিচ্ছে। আলু-পেঁয়াজ দেবে না বলছে। আপনারা (ভারত) মাগনা দিচ্ছেন নাকি? আমরা পয়সা দিয়েই নিচ্ছি।’

রুহুল কবীর রিজভী বলেন, ‘ভারত ভিসা বন্ধ করে রেখেছে, আমাদের চিকিৎসা বন্ধ নেই।

আমাদের ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন, জাতীয়তার প্রশ্নে আমরা এক ও অভিন্ন, আমাদের দাবিয়ে রাখা যাবে না।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী এশা, সদস্যসচিব মামুনুর রশিদ মামুন, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার প্রমুখ।

 

সূত্র: কালের কণ্ঠ