সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

চকবাজারে অগ্নিকাণ্ডে মির্জা ফখরুলের শোক

নিউজ ডেস্ক২১ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
চকবাজারে অগ্নিকাণ্ডে মির্জা ফখরুলের শোক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমান সরকারের সব ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে। আজকে সব জায়গায় মানুষ অকারণে জীবন হারাচ্ছে। এর কারণ সরকারের দায়িত্বহীনতা ও অব্যবস্থা।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদ শফিউর রহমান ও আবুল বরকতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজকে চকবাজারে দুর্ভাগ্যবশত যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। একই সঙ্গে ৫২ ভাষা আন্দোলনের শহীদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি।