সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

ঘুরে বেড়ালে লাখ টাকা বেতন

নিউজ ডেস্ক২৪ জানুয়ারি ২০২০১ মিনিট পড়া
ঘুরে বেড়ালে লাখ টাকা বেতন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঘুরে বেড়াতে কার না ভালো লাগে? আর ভ্রমণে অর্থ ব্যয় হওয়ার বদলে যদি অর্থযোগ হয়, তা হলে তো ভালো লাগা কয়েকগুণ বেড়ে যাবে। এমন একটি সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা গোহেন। ঘুরে বেড়িয়ে পার্টি করার চাকরি দিচ্ছে সংস্থাটি। আর এর বিনিময়ে প্রতিমাসে আপনি বেতন পাবেন ১৬ লাখ টাকা!

এমনকি আপনার ঘুরে বেড়ানো, পার্টি করার খরচও বহন করবে সংস্থাটি।

চাকরিপ্রার্থীর যোগ্যতাও অন্যরকম। সারাক্ষণ দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর ইচ্ছা আর বিভিন্ন ক্লাবে পার্টি করার যোগ্যতা থাকতে হবে। এ কাজের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে নববধূর পার্টির আয়োজনও করতে হবে। পরিকল্পনা করতে হবে তাদের বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তোলার। আর এ কাজের জন্য কোনো ডিগ্রির প্রয়োজন নেই।

চাকরিদাতা স্টিভ রোডি জানান, এই সংস্থা বিয়ের কনের পার্টির আয়োজন করার জন্য বিখ্যাত। তাই আমরা চাইছি এমন চাকরিপ্রার্থীকে যিনি নিজে পার্টি গোয়ার্স হবেন। তা হলে তিনি বুঝবেন নতুন ধরনের পার্টির স্টাইল। তার অভিজ্ঞতা আমাদের সংস্থাকে আরও সমৃদ্ধ করবে। আমরা এগিয়ে থাকব অন্য সংস্থার থেকে। আগ্রহী থাকলে ২৯ ফেব্রুয়ারির আগে ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে আগ্রহীদের।