
মহামারী করোনাভাইরাসের সংক্রমণ হয় সাধারণত হাতের মাধ্যমেই। এই ভাইরাসের সংক্রমণ রোধে এ সময় বারবার ২০ সেকেন্ড সময় নিয়ে সাবানপানি দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এ ছাড়া বাইরে বের হলে হাতে গ্লাভস ব্যবহার করা বেশি নিরাপদ। গ্লাভস ব্যবহারের রয়েছে সঠিক পদ্ধতি।

আসুন জেনে নিই কী সেই পদ্ধতি-
১. গ্লাভস পরলে সাধারণত হাতে জীবাণু লাগবে না। তবে লেগে থাকবে গ্লাভসের গায়ে। ব্যবহৃত গ্লাভস যেখানে-সেখানে ফেলবেন না। ব্যবহারের পর ঢাকনাযুক্ত আর্বজনার ঝুঁড়িতে ফেলুন।
২. গ্লাভসের সিলিকন, পলিথিন ও রবার দিয়ে তৈরি বলে ওপরেই এই ভাইরাস দীর্ঘক্ষণ বেঁচে থাকে।
৩. গ্লাভস পরে থাকাবস্থায় শরীরের খোলা কোনো স্থানে হাত দেয়া থেকে বিরত থাকুন।
৪. দুই আঙুলের সাহায্যে হাতের কব্জির সামনে থাকা গ্লাভসের অংশ টেনে সেটি খোলা উচিত।
৫. নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে। গ্লাভস খোলার পর অবশ্যই হাত ধুয়ে নিতে হবে।








