সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

গ্রেনেড হামলা পরিকল্পিত বিদেশি শক্তির কাজ: মির্জা আব্বাস

নিউজ ডেস্ক১ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
গ্রেনেড হামলা পরিকল্পিত বিদেশি শক্তির কাজ: মির্জা আব্বাস

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ২১ আগস্ট একটি গ্রেনেড হামলা হয়েছিল, যা পরিকল্পিত একটি বিদেশি শক্তির কাজ ছিল; যাতে বিএনপির ইনভলভ ছিল না।

তিনি আরও বলেন, এ হামলায় মিথ্যা মামলা সাজিয়ে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে। সেই মামলার আজ রায় হয়েছে, যে রায়ে প্রমাণিত হয়েছে যে গ্রেনেড হামলার সঙ্গে তারেক রহমান জড়িত ছিলেন না।

তিনি বলেন, এমনকি একটি ভুল, মিথ্যা, সাজানো মামলা তৈরি করে সাজানো গল্পের ওপর ভিত্তি করে সাজা দিয়েছিল। বিজয়ের প্রথম দিনে আপনাদের একটি সুখবর দিতে চাই। সেই মামলার রায় আজ প্রকাশ পেয়েছে এবং তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে।

বিগত দিনগুলোতে আমরা (আদালতে) ন্যায়বিচার পাইনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তিনি আমাদের মাঝে শুভেচ্ছান্তে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। এ জন্যই আল্লাহতায়ালা তাকে সুস্থ করেছেন এবং মামলা থেকে খালাস দিয়েছেন।

রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘বর্তমান প্রক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস ভারতের উদ্দেশে বলেন, সবাই বলে বাংলাদেশ ছোট গরিব দেশ; কিন্তু আমি মনে করি- বাংলাদেশ উদার ও অনেক শক্তিশালী দেশ। একটা কথা মনে রাখতে হবে, আমাদের সোলজার কম। আমি তাদের ভাবতে বলব, আমরা একাত্তর সালে ট্রেনিং ছাড়া যুদ্ধ করেছি। ২৪ সালে হাসিনার পতনেও আমরা, আমাদের ছেলে-মেয়েরা বিনা অস্ত্রে যুদ্ধ করেছি। বাংলাদেশে ২০ কোটি লোক কিন্তু সোলজার। যদি আজকে বাংলাদেশ দখল করতে হয় তাহলে ২০ কোটি লোকের রক্ত পাড়া দিয়ে দেশ দখল করতে হবে।

আলোচনা সভায় দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, শেখ হসিনা সরকার ক্ষমতায় থেকে ইতিহাস বিকৃত করছে, যা ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।

আলোচনা সভায় স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপত্বিতে আরও বক্তৃতা করেন- বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, গণঅধিকার পরিষের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।

সূত্র: যুগান্তর