সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

গ্যাসের দাম বৃদ্ধি, ২৮ ফেব্রুয়ারি হরতাল

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
গ্যাসের দাম বৃদ্ধি, ২৮ ফেব্রুয়ারি হরতাল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীতে আধা বেলা হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

 

সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হরতাল পালিত হবে।

 

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আজ এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেছেন।

 

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) আয়োজিত সংবাদ সম্মেলনে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। এতে বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম জানান, ১ মার্চ থেকে এক চুলার জন্য দিতে হবে ৭৫০ টাকা। দুই চুলার জন্য দিতে হবে ৮০০ টাকা।

 

জুনে দ্বিতীয় দফায় বাড়বে গ্যাসের দাম। ১ জুন থেকে এক চুলার জন্য দিতে হবে ৯০০ টাকা এবং দুই চুলার জন্য দিতে হবে ৯৫০ টাকা।

 

সিপিবি-বাসদ নেতারা সরকারকে অবিলম্বে দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। একই সঙ্গে আগামী মঙ্গলবারের হরতালকে গণদাবির হরতাল হিসেবে সফল করতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান তাঁরা।

 

দুই দলের নেতারা বলেন, চলমান সীমাহীন লুটপাটের বোঝা দেশের জনগণের কাঁধে চাপাতে সরকারের দুর্নীতি ও ভুল নীতির ফলে জ্বালানি খাতে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তার দায় জনতার উপর চাপানোর জন্যই অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। জনগণ এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না।

 

দুটি সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি পরীক্ষাকেন্দ্র ও পরীক্ষার্থীদের যাতায়াত হরতালের আওতামুক্ত থাকবে।

সূত্র: এনটিভি