সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

গোলমেশিনের চোটে চিন্তায় রিয়াল

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
গোলমেশিনের চোটে চিন্তায় রিয়াল

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

চ্যাম্পিয়নস লিগের আগে চোট শঙ্কায় ক্রিস্টিয়ানো রোনালদো। সর্বশেষ ওসাসুনার বিপক্ষে লা লিগায় ৩-১ গোলে জয়ের ম্যাচে ডান পায়ে চোট পান রিয়াল মাদ্রিদ তারকা। ফলে দলের ট্রেনিং গ্রাউন্ডে আলাদা অনুশীলন করতে হয় সিআর সেভেনকে। তাই চিন্তার ভাঁজ কোচ জিনেদিন জিদানের কপালে।

 

রিয়ালের ওয়েবসাইটের বিবৃতিতে বলা হয়, ‘ডান পায়ে চোট পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। সেই কারণে আলাদা করে ট্রেনিং করেছে।’ বুধবার রাতে ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে নাপোলিকে আতিথিয়েতা জানাবে রিয়াল।

 

পর্তুগিজ অধিনায়কের চোট নিয়ে শঙ্কা থাকলেও শোনা যাচ্ছে হয়তো ইতালিয়ান জায়ান্টদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ের আগে ফিট হয়ে উঠবেন তিনি।

 

৩২ বছর বয়সী রোনালদো ২০১৬-১৭ মৌসুমে রিয়ালের হয়ে এখন পর্যন্ত সবকটি প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে ২১টি গোল করেছেন। তবে চলতি চ্যাম্পিয়নস লিগ আসর মোটেই ভালো যাচ্ছে না তার। এখন পর্যন্ত ইউরোপ সেরার আসরে মাত্র দুটি গোল করেছেন। অথচ গতবার এই গোলমেশিন ছিলেন আসরের সর্বোচ্চ গোলদাতা, ১২ ম্যাচে করেছিলেন ১৬টি গোল।

সূত্র: বাংলা নিউজ