সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

গোমস্তাপুরে জেলেদের বিরুদ্ধে ইজারা নেয়া বিল দখলের অভিযোগ!

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২২২ মিনিট পড়া
গোমস্তাপুরে জেলেদের বিরুদ্ধে ইজারা নেয়া বিল দখলের অভিযোগ!

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের সিংগাবাদ পাথার বিল জেলেরা দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছে ইজারাদার। বৃহস্পতিবার রাত থেকে বিল দখলে নিয়ে তারা মাছ শিকার শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি।

গত ৫ সেপ্টেম্বর রাতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এক সমঝোতা বৈঠকের মাধ্যমে তাদের (ইজারাদার -জেলে) দ্বন্দ্বের সাময়িক অবসান হয়। বৃহস্পতিবার রাতের ঘটনায় তাদের সমঝোতা ভেস্তে যাওয়ার আশংকা করা হচ্ছে। এ ঘটনায় অন্যান্য বিলেও এর প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন বিল সংশ্লিষ্টরা।

বিল ইজারাদার আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে হওয়া সমঝোতার সকল সিদ্ধান্ত মেনে চলছিলাম কিন্তু জেলেরা সেই সিদ্ধান্ত অমান্য করে বৃহস্পতিবার রাত থেকে এক রকম ঘোষণা দিয়েই জলদস্যুর মত তাদের জন্য বরাদ্দকৃত এলাকা বাদ দিয়ে বিলে মাছ ধরা শুরু করেছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করেছি।

এ বিষয়ে জেলে নেতা দূরুল হোদা জানান, বিল ইজারাদার যে অভিযোগ করছেন তা মিথ্যা। আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে হওয়া সমঝোতা মেনে মাছ শিকার করছি।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)আলমাস আলী সরকার জানান, ওই বিলের ইজারাদার বিষয়টি আমাকে মৌখিক ভাবে জানিয়েছে। তবে অভিযাগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ প্রসঙ্গে উপজেলা নিবার্হী অফিসার আসমা খাতুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

এস/আই