সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ৩ ও ৪। শুভ বার রবিবার ও বৃহস্পতিবার। শুভ রত্ন গার্নেট ও পোখরাজ।

প্রকৃতিগতভাবে আপনি মানসিক শক্তি ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতার অধিকারী। আপনি কল্পনাপ্রবণ ও স্বাধীনতা প্রিয়। নিজস্ব পন্থায় চলতে চান। অন্তর্দৃষ্টির সঙ্গে আপনার মধ্যে রয়েছে চতুরতা। আপনি যেমন মিশতে পারেন তেমনি সহজে নিজেকে গুটিয়েও নিতে পারেন। অতিন্দ্রিয় ও আধ্যাত্মিকতার প্রতি আপনি সহজে আকৃষ্ট হন। উদ্ভাবনী যোগ্যতার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে রয়েছে নিজেকে প্রকাশ করার ক্ষমতা। আপনার পছন্দ ও অপছন্দের অনুভূতি প্রবল। অনেক ভুল বোঝাবুঝি ও ঝামেলার সম্মুখীন হবেন আপনি। আপনার সাফল্য আসবে অপ্রত্যাশিত পথে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আর্থিক দিক ভালো যাবে। আজ কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে চিন্তাভাবনা করে নিন। পাওনা টাকা আদায় হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। চোখ সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সামগ্রিকভাবে সময় অনুকূলে থাকবে। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। মন ভালো থাকবে। ভদ্র ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। শরীর অসুস্থ হতে পারে। পুরনো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। ব্যয়াধিক্য দেখা দিবে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধি পাবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। বড় ভাইবোনদের সহযোগিতা পাবেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। পেশাগত দিক ভালো যাবে। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। জীবন ও জগৎ সম্পর্কে নতুন কোনো ধরাণা পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। উচ্চ শিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। কোনো সমাজিক সংকটের উদ্ভব হতে পারে। আপনার সুনাম প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা আছে। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ট্যাক্স সংক্রান্ত ঝামেলা হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
যৌথ ও অংশিদারি কারবারে সুফল পাবেন। অংশীদারি কারবারে কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। অন্যের প্রতি আচরণ সংযত রাখার চেষ্টা করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। জ্ঞাতি শত্রুরা ক্ষতি করতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। ব্যক্তিগত দায় দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
নিজের মনোভাব স্পষ্ট করে প্রকাশ করার চেষ্টা করুন। সৃজনশীল কাজকর্মে সুফল পাবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মন ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। আধ্যাত্মিক চিন্তা চেতনায় সুফল পাবেন। বিলাস দ্রব্য কেনাকাটা হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাইবনোদের সহযোগিতা পাবেন। কাজ কর্মে উৎসাহ বোধ করবেন। গলা সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।
সূত্র: এনটিভি









