গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে অস্ত্রমামলার দুই আসামী গ্রেফতার করা হয়েছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১০ টায় বুলবুলের বাড়ী হতে তাদের গ্রেফতার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ২৪ অক্টোবর ২০১৬ ইং তারিখের দায়ের করা ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) চ ধারার মামলা নম্বর ৩৭/১৬ এর দুইজন আসামী গোদাগাড়ী সারাংপুর গ্রামের আবুল কাশেম এর ছেলে বুলবুল হোসেন বাবু ও চাঁপাই এর শিবগঞ্জ উপজেলার চতুর পুর গামের মোশারফ এর ছেলে সারোয়ার (২৬) কে শনিবার দিবাগত রাত ১০ টার সময় বুলবুলের বাড়ী হতে গ্রেফতার করা হয়্।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থানার অস্ত্রমামলার দুই আসামী গোদাগাড়ীতে অবস্থান করছিলো এমন সংবাদের ভিত্তিতে আমাদের থানা পুলিশ চাঁপাই থানার পুলিশকে সহযোগিতার মধ্য দিয়ে গ্রেফতার করা হয়েছে।
স/অ










