সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

গোদাগাড়ীর বীর মুক্তিযোদ্ধা বাসেদ আলীর ইন্তেকাল

নিউজ ডেস্ক৮ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়ীর বীর মুক্তিযোদ্ধা বাসেদ আলীর ইন্তেকাল

গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীর বীর মুক্তিযোদ্ধা বাসেদ আলী বশীর মিলিটারী (৮৫) আর নেই। তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় বাসুদেবপুর ইউনিয়নের হাতনাবাদ গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।

 

মৃত্যুকালে তিনি তিন মেয়ে দুই ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। কর্মময় জীবনে তিনি বাংলাদেশ সেনাবাহিনী সুবেদার মেজর পদে দায়িত্ব পালন করেছেন।

 

বৃহস্পতিবার দুপুর ২টায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনির হোসেন, গোদাগাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, গোদাগাড়ী মডেল থানার প্রতিনিধি এস আই আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বাসুদেবপুর ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডারসহ স্থানীয় সুধীজন।

স/অ