সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

গোদাগাড়ীতে ৫২০ গ্রাম হেরোইন আটক করেছে বিজিবি

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়ীতে ৫২০ গ্রাম হেরোইন আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোগাগাড়ীতে ৫২০ গ্রাম হোরোইন আটক করেছে বিজিবি। সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে গোদাগাড়ীর খেঁয়া ঘাট নামক এলাকায় টহল চালিয়ে এসব আটক করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, সন্ধ্যায় ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী খেঁয়া ঘাট নামক এলাকায় টহল চালায়। এ সময়  ৫২০ গ্রাম হেরোইন আটক করা হয় যার আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৪০হাজার টাকা।

 

টহল দলের উপস্থিতি টের পেয়ে হেরোইন ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক/সনাক্ত করতে পারেনি টহল দল।

 

এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে।

স/শ