সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

গোদাগাড়ীতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
গোদাগাড়ীতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন

গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে হত-দরিদ্রদের জন্য কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি চাল বিক্রয়ের কার্যক্রম উদ্বোধন হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার মাটিকাটা ইউনিয়নের বিদিরপুর হাটে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ কর্মসূচির আওয়াম গোদাগাড়ী উপজেলার ৯টি উনিয়নের ১৪ হাজার দরিদ্র মানুষ এর সুফল ভোগ করবেন। ইউনিয়ন পর্যায়ে কার্ড প্রাপ্ত দরিদ্র লোকজন প্রতিমাসে ১০টাকা কেজি দরে ৩০ কেজি চাল ক্রয় করতে পারবেন।

১০ টাকা কেজি দরে চাল ক্রয় করতে আসা মাটিকাটা ইউনিয়নের কাঁঠাল বাড়িয়া গ্রামের মরিয়ম খাতুন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান বাজারে চালের দাম অনেক বেশী। ৩৫ টাকা কেজির দরের নিচে ভালো চাল পাওয়া যায় না কিন্তু বর্তমান দেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাদের অত্যান্ত কম দামে মাত্র ১০ টাকায় চাল খাওয়ায়ে অনেক উপকার করল। আমি শেখ হাসিনার জন্য প্রাণ খুলে দোয়া করব আল্লাহ তাঁকে যেন সুন্দর ভাবে বাঁচিয়ে রেখে আমাদের মত গরীব দুঃখী মানুষের সেবা করতে পারেন।

চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসহাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বদিউজ্জামান, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান এএম শাহিন, মাটিকাটা ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল, আওয়ামীলীগ নেতা মোঃ শাহিনুজ্জামানসহ সুধিজন।

চাল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষ কে কথা দিয়েছিলেন ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবেন তিনি সেই কথা রেখেছেন শুধুমাত্র জনগনের সেবা করার জন্য। দেশরতœ শেখ হাসিনা যা বলেন তা করে দেখান বলে মন্তব্য করেন।

বর্তমান আওয়ামীগ সরকারে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী দেশের গরীব মেহনতী মানুষদের জন্য ১০ টাকা কেজি দরে চাল পেয়ে দরিদ্র লোকজন এ কর্মসূচির ভূয়সি প্রশংসা করেন।

স/মি