সদ্য প্রকাশিত
শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন আ. লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল : প্রতিমন্ত্রী নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ
রাজশাহী

গোদাগাড়ীতে ১০ টাকার চালে অনিয়ম হওয়ায় ১০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়ীতে ১০ টাকার চালে অনিয়ম হওয়ায় ১০ হাজার টাকা জরিমানা

গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীর গোগ্রাম ইউনিয়নে হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি চাল বিক্রয়ের অনিয়ম হওয়ায় মিজানুর রহমান সোলাব (৪০) নামের এক চাল ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

মঙ্গলবার বেলা ১২ টার দিকে গোগ্রাম ইউনিয়নোর কুমোরপুর এলাকায় সরেজমিনে গিয়ে জরিমানা করে ভ্রাম্যমান আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ মুনির হোসেন।

 

জানা যায়, চাল বিক্রির ডিলার মিজানুর কার্ডধারী এক ব্যক্তিতে এক মাসের চাল দিয়ে অতিরিক্ত আরও এক মাসের চাল বিক্রি করেছে মর্মে রেজিস্টার খাতায় সই করে নেয়।

 

বিষয়টি ভুক্তভোগি জানতে পেরে অভিযোগ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ১০ হাজার টাকা অনাদায়ে ১ মাসের কারাদ- প্রদান করেন।
স/শ