সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস পালন

নিউজ ডেস্ক১৫ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস পালন

গোদাগাড়ী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ীতে যথযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনভর নানান কর্মসূচী পালন করা হয়। ১৫ আগষ্টের প্রথম প্রহরে রাত ১২টায় শহীদ ফিরোজ চত্বরে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে কর্মসূচী সূচনা হয়।

সকাল ৯টায় রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী উপস্থিত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে উপজেলা ক্যাম্পাস হতে শোক র‌্যালী বের করা হয়।
unnamed.jpg001
র‌্যালীটি পৌর শহরের শহীদ ফিরোজ চত্বর ও পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. খালিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন, স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।
unnamed
এ সময় আরও উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু, উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ মনির হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল আলম,

উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগের সভাপতি প্রভাষক আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় নেতৃবৃন্দ।
unnamed.jpg1254
র‌্যালী শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা, প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

এ ছাড়াও ইয়াতিমখানাসহ বিভিন্ন ধর্মীয় উপসানালয়ে জাতির জনকের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দুপুরে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

স/আ