গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ইসহাক। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মনির হোসেন, গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, গোদাগাড়ী স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মইনুল ইসলাম, অবসর প্রাপ্ত শিক্ষক রবিউল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ সুধিজন।
প্রস্তুতি সময় আগামী ১৬ ডিসেম্বর খুব ভালভাবে পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সবার সহযোগিতা চাওয়া হয়।
স/অ










