সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

গোদাগাড়ীতে দোকানদারকে মারধরের ঘটনায় ধর্মঘট করছে দোকানদারেরা

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০১৬৩ মিনিট পড়া
গোদাগাড়ীতে দোকানদারকে মারধরের ঘটনায় ধর্মঘট করছে দোকানদারেরা

গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীর ডাইংপাড়া বাজারের দোকানদারকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীরা সকাল থেকে দোকান বন্ধ করে ধর্মঘট পালন করছে।

জানা যায়, গত মঙ্গলবার (১৬ আগষ্ট) গোদাগাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও গোদাগাড়ী পৌর মেয়রের আশির্বাদপুষ্ট হিসেবে পরিচিত সাদ্দাম হোসেনের পরিবারের মহিলা সদস্যরা গোদাগাড়ী ডাইংপাড়া বাজারের শহীদুল ইসলামের মনোহারীর দোকানে ব্যাগ কিনে নিয়ে যায়। পরের দিন তার পরিবারের নারী সদস্যরা ঐ দোকানে ব্যাগটি ছেড়াফাটার ওজুহাত দেখিয়ে ফেরত দিতে আসে।

 

দোকানদার শহীদুল ইসলাম ব্যাগটি ছেড়াফাটা নয় এবং তা ফেরত নেওয়া হবে না বলে জানিয়ে দেয়। এতে যুবলীগ নেতা সাদ্দাম হোসেনের পরিবারের সদস্যরা দোকানদারের সাথে তর্কে-বিতর্কে জড়িয়ে পড়ে এতে ক্ষুব্ধ হয়ে তারা বাড়ী চলে যায়। এ ঘটনা শুনে যুবলীগ নেতা সাদ্দাম হোসেন ও তার সঙ্গীরা গত বুধবার (১৭ আগষ্ট) বিকেলে শহীদুলের দোকানে গিয়ে হঠাৎ করেই মারধর শুরু করে। পরে শহীদুলের ভাইয়েরা জানতে পেরে দোকানে দ্রুত গেলে সাদ্দাম ও তার সঙ্গীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।

 

এ ঘটনার প্রতিবাদে গোদাগাড়ী ডাইংপাড়া বাজারের বণিক সমিতির সভাপতি সফিকুল ইসলামের নেতৃত্বে দোকানপাট বন্ধ করে গোদাগাড়ী মডেল থানায় গিয়ে সাদ্দাম হোসেন বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সন্ধ্যায় ডাইংপাড়া বাজারের সকল ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়ে বিচার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করতে থাকে। ডাইংপাড়া বণিক সমিতি বৃহস্পতিবার (১৮ আগষ্ট) সকাল থেকে মাইকিং করে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে ডাইংপাড়া বাজারে বণিক সভাপতি সফিকুল ইসলাম সকলকে একসাথে নিয়ে পুনরায় গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকে।

 

এ বিষয়ে ডাইংপাড়া বণিক সমিতির সভাপতি সফিকুল ইসলাম সিল্কসিটি নিউজকে বলেন, দোকানদার শহীদুল ইসলামকে অন্যায়ভাবে মারধর করায় থানায় অভিযোগ দেওয়ার পরেও এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। তাকে গ্রেফতার করে বিচারের আওতায় না আনা পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

3 copy
এদিকে সকাল থেকেই বাজারে সকল দোকানপাট বন্ধ থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ জনগন, স্কুল কলেজের শিক্ষার্থী, চাকুরীজীবিরা। তাদের প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি ও খাতা-কলম কিনতে না পারায় ফেরত যাচ্ছেন। চাকুরীজীবিরা অফিসে এসে কাগজপত্র ফটোকপি ও বিভিন্ন দোকানে সরঞ্জামাদি কিনতে না পেরে বিপদে পড়েছেন। আবার দুরদুরন্ত থেকে ছুটে আসা সাধারণ জনগণ প্রয়োজনীয় বাজার না করতে পারায় খালি হাতেই ফেরত যাচ্ছেন।
এ বিষয়ে যুবলীগ নেতা সাদ্দাম হোসেন সিল্কসিটি নিউজকে জানান, আমার পরিবারের সদস্যদের সাথে দোকানদার খারাপ ব্যবহার করায় সামান্য ঝামেলা হয়েছে বলে জানান।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আবু ফরহাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যুবলীগ নেতা সাদ্দাম হোসেনকে গ্রেফতারের জন্য ডাইংপাড়া বাজার ও রাতে তার বাড়ীতে অভিযান চালানো হয়েছে। সে বাড়ীতে না থাকায় আটক করা সম্ভব হয়নি।
স/শ