সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

গোদাগাড়ীতে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০১৯১ মিনিট পড়া
গোদাগাড়ীতে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাবে গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামরুজ্জামান বকুলের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম সরকার।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নিত্য পদ দাস, শিক্ষাবীদ রবিউল হক, গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ রকুনুজ্জামান সরকার প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন , উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু, পৌর যুবলীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলমগীর কবির তোতা, সাধারণ সম্পাদক জামিল আহম্মেদসহ সাংবাদিক ও সুধীসমাজের ব্যক্তিবর্গ।
সাংবাদিক শামসুজ্জোহা বাবুর সঞ্চালনায় প্রথমেই স্বাগত বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের গোদাগাড়ী প্রতিনিধি মুক্তার হোসেন।  পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
স/শা