সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

গোদাগাড়ীতে টমেটো চাষীদের সাথে মতবিনিময়

নিউজ ডেস্ক১৭ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়ীতে টমেটো চাষীদের সাথে মতবিনিময়

গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে বীজ বাজারজাতকারী কোম্পানী, বীজ ডিলার, সার ডিলার, বালাইনাশক ডিলার ও কৃষকদের সাথে টমেটো বীজ ক্রয়-বিক্রয়, উৎপাদন ও মার্কেটিং বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা কৃষি অফিস হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান, পৌর আওয়ামীলীগের সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলমগীর কবির তোতা, গোদাগাড়ী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল বাতেন।

উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিকুর রহমানের সঞ্চালনায় উপজেলা কৃষি  সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃ মরিয়ম খাতুন টমেটো বীজ উৎপাদন, বিক্রয়, বিপনন, বাজারজাতকরণ, রোগবালাইসহ বিভিন্ন দিক নিয়ে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।

পরে সকলের সাথে খোলামেলা মতবিনিময় সভায় টমেটো চাষ ও বাজারজাতের জন্য কৃষকদের জন্য যেসব বিষয়গুলো ইতিবাচক ও ক্ষতিকর তা তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের সারবীজ মনিটরিং কমিটির মাধ্যমে টমেটো চাষ থেকে শুরু করে বাজারজাতকরণ নিয়ে কোন অনিয়ম হলে তা আইনগত ব্যবস্থা নেওয়ার মতামত উঠে আসে।
স/শ