সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

গোদাগাড়ীতে জঙ্গীবাদ প্রতিরোধে অভিভাবকদের নিয়ে সচেতনতা সভা

নিউজ ডেস্ক৫ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়ীতে জঙ্গীবাদ প্রতিরোধে অভিভাবকদের নিয়ে সচেতনতা সভা

গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয় মাঠে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সচেতেনতা, শিক্ষার মান উন্নয়ন মূলক সভা অনুষ্ঠিত।

 

সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে রাজাবাড়ী কলেজ ও রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যলয়ের আয়োজনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধ শাহ মোহাম্মদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনির হোসেন।

 

প্রধান শিক্ষক কামরুজ্জামান এর সঞ্চলনায় বক্তব্য রাখেন, এএসপি সদর সার্কেল আব্দুর রশিদ, গোদাগাড়ী মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক, রাজাবাড়ী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, গর্ভনিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, রাজশাহী জেলা ওয়ার্কাস পাটির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, বাজাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাফরুদ্দিন, অভিভাবক সদস্য হেলাল উদ্দিন প্রমূখ।

স/অ