সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

গোদাগাড়ীতে কারিতাসের স্বাক্ষরতা দিবস পালন

নিউজ ডেস্ক৮ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
গোদাগাড়ীতে কারিতাসের স্বাক্ষরতা দিবস পালন

গোদাগাড়ী প্রতিনিধি:

“অতীতকে জানব, আগামী গড়ব” স্লোগান নিয়ে বৃহস্পতিবার সকালে গোদাগাড়ীর পাহাড়পুর শিশু শিক্ষা কেন্দ্রতে কারিতাসের আলোঘর শিশু শিক্ষা তানোর এরিয়া কেন্দ্রের আয়োজনে স্বাক্ষরতা দিবস পালিত হয়।

 

সেখানে সকাল থেকে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসে দশটি শিক্ষা কেন্দ্র অংশ গ্রহন করে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন। প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান ইসহাক।

 

অন্যান্যদের মধ্যে ধঞ্জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, গোদাগাড়ী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শরিফা বেগম,  গোদাগাড়ী ইউপি ১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি খাদিজা বেগম, কারিতাস আলোঘর প্রকল্প তানোর এরিয়া কো-অর্ডিনেটর সেবাস্তিয়ান হেম্ব্রম, মাঠ কর্মকর্তা জিল্লুর রহমান ও সুপারভাইজর শিউলি বেগমসহ শিক্ষা কেন্দ্রের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

উপস্থিত বক্তরা শিক্ষার কোন বিকল্প নাই উল্লেখ করে প্রতিটি শিশুকে স্কুলে পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান। প্রধান অতিথি বলেন শিক্ষা জাতির মেরুদন্ড, যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তিনি শিশুদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান।

 

সকল প্রকার সহিংসতা ও জঙ্গিবাদ হতে দুরে থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেন একজন প্রকৃত মানুষ তার পরিবার এবং দেশের গর্ব। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতি কারিতাসের এই আয়োজনকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠার আহবান জানিয়ে সভার সমাপ্ত ঘোষনা করেন।

স/অ