সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

গোদাগাড়ীতে কলেজ শিক্ষক কে পেটালেন ছাত্র !

নিউজ ডেস্ক৩১ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
গোদাগাড়ীতে কলেজ শিক্ষক কে পেটালেন ছাত্র !

গোদাগাড়ী প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রী কলেজের আহাদুজ্জামান নাজিম নামের এক শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করেছে ওই কলেজেরই একাদশ শ্রেনীর ছাত্র শিশির। সে নজিরপুর গ্রামের মাইনুল ইসলামের পুত্র। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজাবাড়ী ডিগ্রী কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

  • স্থানীয় সূত্রে জানাযায়, গত ২৪ আগস্ট বুধবার কলেজের একাউন্ট বিভাগের শিক্ষক আহাদুজ্জামান নাজিম ক্লাস চলাকালিন সময়  এক ছাত্রকে পড়া লেখার বিষয়ে মারধর করবে বলে মন্তব্য করেন। সেই সময় ছাত্র  শিশির শিক্ষকের কথায় সাই দিয়ে বলেন স্যার মেরে মাজা ভেঙ্গে দেন। ছাত্রের এমন মন্তব্যে শিক্ষক আহাদুজ্জামান নাজিম ওই ছাত্র কে না মেরে তাঁকেই ক্লাসের উপস্থিত ছাত্র ছাত্রীদের সামনে মারধর করে।

সেদিন সেই শিক্ষকের পিটনি খেয়ে বাড়ী চলে যায়। সেই মারের ক্ষোভে বুধবার (৩১ আগস্ট) শিক্ষক আহাদুজ্জামান নাজিম কলেজে মোটর সাইকেল যোগে আসায় কলেজ গেটে সাটারিং এর কাঠ হাতে নিয়ে বেধম পিটিয়ে আহত করে দ্রুত পালিয়ে যায় সে।

 

এঘটনা কলেজে জানজানি হলে কলেজের অধ্যক্ষ রেজাউল করিম সহ সবাই ছুটে এসে তাকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে কলেজ গর্ভঃনিং বডির সভাপতি সহ স্থানীয় ব্যক্তিদের নিয়ে তা নিরসনের জন্য জরুরী ভিত্তিতে সভা করেন।

 

  • এ বিষয়ে রাজাবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে সিল্কসিটি নিউজকে বলেন, বিষয়টি যাতে আর কোনো বাড়াবাড়ি না হয় তার জন্য কলেজ পরিচালনা কমিটি সহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে  দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

স/অ