সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

গোদাগাড়ীতে কলেজছাত্রীর সাথে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস

নিউজ ডেস্ক৪ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
গোদাগাড়ীতে কলেজছাত্রীর সাথে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস

গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক শিক্ষকের সাথে অপর এক ছাত্রীর আপত্তিকর ভিডিও ফাঁসের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

এলাকাবাসী জানান, উপজেলার বালিয়াঘাট্ট্রা গ্রামের বাসিন্দা জৈনক ওই ব্যক্তি গুল গোফুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকতা করেন। একই বিদ্যালয় ও কলেজের এক ছাত্রীকে গত এসএসসি পরীক্ষার আগে প্রাইভেট পড়ানোর সময় তার সাথে প্রেমের সর্ম্পক গড়ে তোলেন শিক্ষক।

 

গেল এসএসসি‘র ব্যবহারিক পরীক্ষায় শারীরিক সমস্যার কারণে অংশগ্রহণ করতে পারবেন না বলে ওই পরীক্ষার্থী ছাত্রী বিষয়টি শিক্ষককে জানায়। পরে ব্যবহারিক পরীক্ষায় ২৫ নম্বরই দেওয়া হয়েছে বলে ওই ছাত্রীকে বাসা ডেকে নেন তিনি।

 

এরপর তার সাথে শারীরিক সর্ম্পক করেন। এটি ক্যামেরায় ধারণ করেন অভিযুক্ত শিক্ষক। এরপর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে ওই ছাত্রীকে আবার বাসায় ডেকে নিয়ে শারীরিক সম্পর্কে মিলিত হয় তিনি।
এলাকাবাসী জানায়, সম্প্রতি ওই শিক্ষক তার ব্যবহৃত ল্যাপটপ উইন্ডোজ দিতে স্থানীয় একটি দোকানে দেন। সেখান থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। কিছুদিন আগে ভিডিওটি ছড়িয়ে পড়লেও সোমবার সেটি অনেকের হাতে হাতে চলে যায়। এটি নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে ওই এলাকায়।
ওই ছাত্রীর স্বামী রাজশাহীর বাইরের একটি জেলায় চাকুরি করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার আম্মা ভিডিওটি দেখেছে। সেই আমাকে ঘটনাটি নিশ্চিত করেছে।’

 

তিনি বলেন, ‘আমি এলাকায় না থাকার সুযোগে ওই লম্পট শিক্ষক এ কাণ্ড ঘটিয়েছে। নানা প্রলোভন দেখিয়ে ওই শিক্ষক এলাকার আরো ৭-৮জন স্কুল ও কলেজ পড়ুয়া মেয়ের সাথে শারিরীক সম্পর্ক করেছে। আমি তার কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় শুনে ফোন কেটে দেন তিনি। পরে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে যোগাাযোগ করা হলে গুল গোফুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান এই প্রতিবেদককে এড়িয়ে যান। ‘বাসের উপরে আছি। এখন কথা বলা সম্ভব না।’ এই বলে ফোনের লাইন কেনে দেন তিনি।
গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর বলেন, বিষয়টি এখনো আমাকে জানানো হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

স/আর