সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

গোদাগাড়ীতে আইন শৃঙ্খলা ও পুজা উৎযাপন সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
গোদাগাড়ীতে আইন শৃঙ্খলা ও পুজা উৎযাপন সভা অনুষ্ঠিত

গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা, সন্ত্রাস, নাশকতা ও পুজা উৎযাপন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়াম হল রুমে এ  সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে সভায় গোদাগাড়ীর বিভিন্ন আইন শৃঙ্খলা, সন্ত্রাস, নাশকতা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সেইসাথে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা উৎযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

এই সভায় পুজা উৎযাপন শুরু থেকে শেষ পর্যন্ত যাতে সুষ্ঠভাবে শেষ করা যায় সেইদিক বিবেচনা করে আইন শৃঙ্খলাসহ বিভিন্ন মতামত উপস্থাপন হয়। সভায় এই উৎসবে আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোন পরিস্থিতির অবনতি হলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গোদাগাড়ী মডেল থানাকে অবহিত করলে তা তাৎক্ষনিকভাবে পদক্ষেপ নিবে বলে সভায় জানানো হয়।

 

সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা ডলি, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান, গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, রাজশাহী জেলা ওয়ার্কাশ পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, গোদাগাড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল বাতেন, গোদাগাড়ী উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধীজন।
স/শ