নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সীমান্তের গোদাগাড়ী থেকে ৫৪ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করেছে বিজিবি। শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজিবি জানায়- শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ বিদিরপুর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে গোদাগাড়ীর শেকেরপাড়া নামক এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আম বাগানের মধ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর টহল দল দেখতে পায় যে, একজন ব্যক্তি আম বাগানের দিকে আসছে। তৎক্ষনাত তাকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারীর নিকট থাকা বস্তাটি ফেলে দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি’র টহল দল কর্তৃক বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে ৫৪ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম করতে হয়। জব্দকৃত মাদকদব্য গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।
স/আ










