রাজনীতি

গুলশানে নিহতদের শ্রদ্ধা জানাবে বিএনপি

নিউজ ডেস্ক৩ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত বিদেশি নাগরিকদের কফিনে শ্রদ্ধা জানাবে বিএনপি।
আগামীকাল সোমবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আর্মি স্টেডিয়ামে যাবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সেখানে নিহত বিদেশি নাগরিকদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তারা।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
সূত্র: কালের কণ্ঠ