সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

গুজব ছড়িয়ে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ, ৫ জনের কারাদণ্ড

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০২০১ মিনিট পড়া
গুজব ছড়িয়ে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ, ৫ জনের কারাদণ্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

ফেসবুকে গুজব ছড়িয়ে কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরায় হিন্দু সম্প্রদায়ের অন্তত সাতটি ঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাতে মুরাদনগর উপজেলার ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান কমল এ কারাদণ্ড দেন।

অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আজিমুল আহসান বলেন, আগুন লাগিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পাঁচজনকে সাজা দেয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ফেসবুকে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল করে কোরবানপুর গ্রামের বাসিন্দারা। পরে কিছু বাড়ি ভাঙচুর ও আগুন লাগানো হয়।

এ ঘটনার পর রাতেই কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সূত্র: সমকাল