ছবিঘর

গিতার প্রেমে হরভজন এক কলেই বিল দিয়েছিলেন ২৭ হাজার রুপি!

নিউজ ডেস্ক১৯ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

২০০৮ সালের শ্রীলঙ্কা সফরে ভারতের জার্সি গায়ে জয়ের আনন্দে ভাসছিলেন হরভজন সিংহ। সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস ভাগ করার বদলে তিনি ফোন ধরেছিলেন লন্ডনে থাকা গীতা বসরাকে। আর সেই এক ফোনকলই বদলে দিয়েছিল দুজনের সম্পর্কের সমীকরণ।

প্রথম দেখা হয়েছিল ২০০৭ সালে, ইংল্যান্ড সফরের সময় এক বন্ধুর পার্টিতে।

তখন অবশ্য শুধু পরিচয় হয়েছিল। তবে এক বছর পর শ্রীলঙ্কা সফরে খেলার ফাঁকেই নতুন মাত্রা পায় সম্পর্ক। 

মোবাইল ফোনে তখনও খরচ ছিল বেশ চড়া। সে যুগে টাকার চিন্তায় অনেক সময় বার্তা পাঠানো হতো মিসড কল দিয়ে।

তবে সেই রাতে হরভজন-গীতার প্রেমালাপ থামেনি কোনো হিসাব কষে। 

কলম্বো থেকে লন্ডন, ঘণ্টার পর ঘণ্টা ফোনালাপে জমে ওঠে আলাপ। সেই কলের বিল দাঁড়ায় প্রায় ২৭ হাজার টাকা! তবে সে টাকা গচ্চা যায়নি। সেই ফোনালাপই তাঁদের আরও কাছে টেনে আনে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক অফ স্পিনার নিজেই জানিয়েছেন সে বিশেষ ফোনকলের কথা।

এরপর দীর্ঘ প্রেমের পর ২০১৫ সালের ২৯ অক্টোবর পঞ্জাবি রীতি মেনে বিয়ে করেন হরভজন ও গীতা। এখন গীতা চলচ্চিত্র থেকে দূরে, সংসার নিয়ে ব্যস্ত। হরভজন অবসর নেওয়ার পর ধারাভাষ্যে নিয়মিত মুখ, পাশাপাশি যোগ দিয়েছেন রাজনীতিতেও।