সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

গাজীপুরে বিদ্যুৎপৃষ্টে মা-ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া
গাজীপুরে বিদ্যুৎপৃষ্টে মা-ছেলের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলে মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার (৩০) ও ছেলে সেলিম হোসেন (১৫)।

প্রতিবেশী আবুল হাসান জানান, আনোয়ার হোসেন পরিবার নিয়ে বকুলতলা এলাকার শেখ জালালের বাসায় ভাড়া থাকেন। তাদের ভাড়ার ঘরের বারান্দায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়া হয়। ভোর ৫টার দিকে সেলিম তা দেখতে গিয়ে ফেরার পথে পা পিছলে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়। এ সময় ছেলেকে উদ্ধার করতে গিয়ে মা সেলিনাও বিদ্যুৎপৃষ্ট হন। পরে দুজনকেই উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আবু রায়হান জানান, সকাল সোয়া ৬টার দিকে তাদের মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়েছিল।