গাজীপুরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছে। সোমবার সকালে ঢাকা-কাপাসিয়া সড়কের গাজীপুর সিটি করপোরেশনের হালডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়া থানার লক্ষীপুর গ্রামের মিজানুর রহমান (৫৫), সিরাজগঞ্জের তারাশ থানার গুলটাবাজার এলাকার মো. নাজিম উদ্দিন (৬০) এবং একই এলাকার আব্দুস সামাদ (৬৫)।
পুলিশ এবং স্থানীয় জানায়, সকালে সাড়ে ৭টার দিকে হালডোবা এলাকায় গাজীপুরগামী একটি বাস এবং বিপরীতগামী একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং সাতজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল হলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।

গাজীপুর মেট্টাপলিটন পুলিশের সদর থানার এসআই মো. শহীদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।










