নিজস্ব প্রতিবেদক :
বগুড়ার আদমদীঘিতে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এমডি বাঁধন (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
তবে পরিবারের দাবি, পরিকল্পিতভাবে বাঁধনকে হত্যা করে মরদেহ গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।

মৃত বাঁধন সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার মাসুদ রানার ছেলে।
বাঁধনের মা সীমা বানু অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।
আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।









