জাতীয়

গাইবান্ধায় বাস- ট্রাক সংঘর্ষে শিশুসহ ৫জন নিহত

নিউজ ডেস্ক১৯ মার্চ ২০১৭১ মিনিট পড়া

 সিল্কসিটিনিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে চার শিশু রয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার বালুয়াহাট সংলগ্ন জুমার ঘর এলাকায় এ ঘটনা ঘটে।

 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ঢাকা থেকে নীলফামারীগামী একটি নৈশকোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে পাঁচজনের মৃত্যু হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

 

ঢাকা থেকে ছেড়ে আসা শাকিল পরিবহনের নৈশকোচ সৈয়দপুর যাচ্ছিল। কোচটি গোবিন্দগঞ্জ উপজেলার (জুম্মারঘর) নামক এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে কোচটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক শিশু ৪ জন নিহত হন। এছাড়া হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহত হন ১০ জন নারী-পুরুষ।  সূত্র: কালের কণ্ঠ