সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অন্যান্য

গলায় পানি আটকে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক৩ মে ২০২৩১ মিনিট পড়া
গলায় পানি আটকে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিল্কসিটি নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের কাজিপুরে গলায় পানি আটকে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রতন সরকার বিয়াড়া গ্রামের মৃত বাহাদুর সরকারের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে খাবার খেয়ে পানি পান করে রতন। এ সময় পানি তার গলায় আটকে যায়। তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকলে তার পরিবারের লোকজন দ্রুত তাকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত মেডিক্যাল অফিসার কাকলী তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রতনের প্রতিবেশী কাজিপুর পৌরসভার সাবেক কাউন্সিলর তাসির উদ্দিন তাসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা হতবিহ্বল হয়ে পড়েছি। সূত্র: কালের কণ্ঠ